মালদা

বৈষ্ণবনগরে ভয়াবহ অগ্নিকান্ডে লক্ষাধিক টাকার জিনিস সহ বাড়ির সর্বস্ব পুড়ে ভস্মীভূত হল এক গৃহস্থের

ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত হয়ে গেলো একটি গৃহস্থের বাড়ি। সোমবার রাত ১১.৩০ নাগাদ ঘটনাটি ঘটে মালদার বৈষ্ণবনগর থানার দেওনাপুরের সোয়েব আলি টোলা এলাকায়। জানা গিয়েছে, বৈষ্ণবনগর থানার দেওনাপুরের সোয়েব আলি টোলা এলাকার বাসিন্দা উজির সেখ এর বাড়িতে আগুন লাগে। সে পেশায় শ্রমিক। কখনও ভিন রাজ্যে যায় কাজের জন্য। আবার কখনও ধান, গম কাটাই এর কাজ করে সংসার চালান তিনি। পরিবারে এক মেয়ে, এক ছেলে এবং স্ত্রীকে নিয়ে চারজনের সংসার। জানা যায়, উজির বাবু ভিন রাজ্যে কাজ করে সম্প্রতি নগদ ৫০ হাজার টাকা বাড়িতে নিয়ে এসেছিলেন। সেই টাকা বাড়িতেই ছিল। এছাড়াও বাড়িতে ছিল ধান, গম, কলাই বাড়িতে মজুত ছিল। সোমবার রাতে এই ভয়াবহ অগ্নিকান্ডে ভস্মীভূত হয়ে যায় সব কিছু। মুহুর্তের মধ্যে আগুন সব কেড়ে নেই উজির বাবুর। আগুনে পুড়ে মৃত্যু হয় তিনটি ছাগলেরও। তবে কি কারনে এবং কিভাবে আগুন লেগেছে বাড়িতে তা সঠিকভাবে বলতে পারেনি উজির বাবু। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/7gY5GWvMVsc